ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

""নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:২৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:২৭:৩৪ অপরাহ্ন
""নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুর রহমানের স্ত্রী পপি সুলতানা (২৫), পূত্র সন্তান পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা
""


নওগাঁর নিয়ামতপুর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল ২০২৬ সোমবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুর রহমানের স্ত্রী পপি সুলতানা (২৫), পূত্র সন্তান পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

এলাকাবাসী বলেন, রাতের অন্ধকারে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে। পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, ৪ জনের মরদেহ পেয়েছি। অনুসন্ধান চলছে মৃত্যুর সঠিক কারণ পরে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ